কুলিয়ারচরে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
২৯ সেপ্টেম্বর সোমবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
এসময় প্রমোদ রঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি ঘোষ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়।
এসময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































